Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে দেবাশীষ ভট্টাচার্য্য

maro news
কবিতায় বলরুমে দেবাশীষ ভট্টাচার্য্য

পাষাণ সোপান

পেতে দেখিনি কতোটা মসৃণ কিংবা ক্ষতঃ, সবাই তো ছিটকে চলে যায়, সবাই টানে - দড়ির বদলে দূরত্ব, শূন্যতার বদলে স্বার্থ ; কথাবলা পুতুল হাতে - খিঁচুনি ধরা রাত - আবর্জনার মতো ব্যথা । স্মৃতি চাও! আমি জেগে আছি প্রতিদিন, মায়াবী ভালোবাসার মিছিলে স্বশরীরে, কতো অভিনয় আসল হয়ে যায়, জমাট জমাট খেলা, দিনান্তে কষ্টভেজা বিছানায় স্বপ্নের ঘেঁটি ধরে শেখাই পথ চলা ; খুলির ভিতরে রাতের ট্রেন - তারা ছড়াতে ছড়াতে ছুটে যায় গভীরে, ঘষে ঘষে ক্ষয়ে আসে কবিতারা ; লিখে ভুলে যাইনা এখনও, রোজ ভাবি একটা অন্যরকম কবিতা লিখবো ; ঘুরে ফিরে অভিমান হয়ে যায়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register