Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে জবা ভট্টাচার্য

maro news
ক্যাফে কাব্যে জবা ভট্টাচার্য

বিসর্জন

এখনই ভাসান বোলো না বোবাঠোঁট নৌকার গলুই ছুঁয়ে ভেসেছি কতবার শরীরের জাঙ্গালে প্লাবন ঠেকিয়ে জলদাসী মনকে বেঁধেছি নিরন্তর মাটিতে গেঁথেছি দেহ, অশ্বমেধের ঘোড়া। শুধু বৈধব্য দুপুরে পিছুটানে শেষ স্পর্শ দিয়ে বুকে জমিয়ে রেখেছি কিছু আলোর অসুখ। ভেসেই তো আছি মৃত শয্যা জলে তবু থাক না কোথাও কিছু এতটুকু---- এখনই ভাসান বোলো না।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register