Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় সুমনা বোস

maro news
কবিতায় সুমনা বোস

সুখময় ভালোবাসা

মনে করো আমি নেই তুমি আছো, তখন তুমি নারিকেল গাছের পাতার ফাঁক দিয়ে, গভীর রাতে দোল চেয়ারটায় বসে বসে জোছনা দেখছো একাকী। আমি তখন কৃষ্ণচূড়ার গাছটির আড়ালে দাঁড়িয়ে অন্ধকারে দেখছি তোমাকে, খেলাচ্ছলে সেই আগেকার মতো ভাবছো কি যেন মনে মনে। মাঝে মাঝে সূর্য তার সমস্ত ভার নিয়ে হেলে পড়বে তোমার শরীরে আমি নেই বলে আমি তখন শালিকের মতো নিঃশব্দে তোমার ব্যস্ততা দেখবো এ বাড়ির উঠানের ডালিম গাছটির নীচে দাঁড়িয়ে মধ্য দুপুরে স্বপ্নভাঙা যুবকের নিষ্কাম বিস্ময়ে। মনে করো আমি নেই তুমি আছো মধ্যরাতে ঘুম ভেঙে গেলে উচ্ছ্বল আহ্লাদে তুমি আমার পায়ের শব্দ খুঁজবে এ ঘরে ও ঘরে আমি তখন অদৃশ্য খাতা খুলে তোমার নাম লিখছি বারে বারে। তারপর তুমিও একদিন চলে আসবে আমার কাছে তোমার সমস্ত ঐশ্বর্য আর অলংকার নিয়ে, চন্দ্রমল্লিকার কাছে ঠিকানা রেখে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register