Mon 02 February 2026
Cluster Coding Blog

সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

maro news
সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

প্রেম কথা

পঙ্কজ গোবিন্দ মেধি মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ ভালোবাসতে আমাদের কেউ শিখিয়ে দেয় না খারাপ পেতে আমাদের কেউ বুঝিয়ে দেয় না নিজের ভালো লাগলে আমরা ভালোবাসি খারাপ লাগলে খারাপ পাই শিখিয়ে না দিয়ে অনুভব করি জটিল অনামী শিহরণ কেউ শিখিয়ে দেয় না বলে ভালোবাসা ব্যকরণ মানে না কেউ বুঝিয়ে দেয় না বলে খারাপ পাওয়া অভিধান জানে না বুঝিয়ে না দেওয়ার জন্য ভালো খারাপের সমীকরণ অংক শুদ্ধ নয় বিজ্ঞানের সূত্র প্রযোজ্য নয় জ্যামিতির বৃত্ত গোলাকার নয় গোলাপের কাটার আঁচর স্বপ্নের প্রতিচ্ছবির দর্পণ বাস্তবে ঠনঠন করে ভাঙ্গে সেই জন্য খারাপ পাওয়ায় এত ভুল ভালোবাসায় এত হুল মানুষ না শেখানো না বোঝানো কোনো কথাই না মানা একি অধম ছাত্রের স্কুল ইচ্ছাগুলির জন্ম কোথায় হয় আগ্রহগুলি কোথায় লালন করে উষ্মার শরীর ঠোঁটগুলি কখন কোথায় ধারণ করে বক্র পথ আঙ্গুলগুলি কোথায় স্থাপন করে স্পর্শ আমাদের কেউ শিখিয়ে দেয় না কুঞ্চিত ভ্রূ বিমঙ্গল অভিব্যক্তি আমাদের কেউ বোঝালেও বোঝা হয় না শিখেও না শিখেও বুঝে ও না বুঝেও শেখা বোঝার অলিখিত ঘূর্ণিপাকের  মধ্যে আমরা শিখি আদি পাঠ আমরা বুঝি চরণের ছায়ায় এ কি প্রেম কথা
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register