Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় অরিজৎ বাগচী

maro news
কবিতায় অরিজৎ বাগচী

মাতাল এই বসন্তে 

(ক) বোতলের শেষে লেগে থাকা মদের মতো তুমিও শেষ অবধি আমার শরীরে লেগে থাকবে শুধু অপেক্ষাটা শেষ হয়ে যাবে সান্ধ্য বেলায় । রাত্রি নামবে না ।। (খ) একবার ভেবেছিলাম চাঁদকে চিঠি লিখব, আসো চাঁদ আসো ,পানশালায় নেমে আসো তৃষার্ত না করে তেষ্টা মেটাতে শেখো , চাঁদ আসলে কোনো চাঁদ নয় , আকাশের গায়ে ওটা মদের কলসি পোঁতা আছে । সবাই চোখের অঞ্জলি ভরে পান করো ।। (গ) বরফের গায়ে হুয়িস্কি গড়িয়ে পড়লে জ্বলে ওঠে স্টিট ল্যাম্পের আলো , সোজাসুজি যারা হাঁটে তারা মানুষ টলতে টলতে চলে যায় বেঁকে যায় । কিছু রাতের স্বর্নমুদ্রা (ঘ) রয়্যাল ডোজে ঢুবেছে আইসকিউব , প্রেমে ঢুবেছে যারা তারা তো উজবুক।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register