Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || ১লা বৈশাখ || 26য় শান্তনু প্রধান

maro news
T3 || ১লা বৈশাখ || 26য় শান্তনু প্রধান

উপচে ওঠা ঢেউ

একটি নির্জন দ্বীপ সম্বল করে পাখিটির দিকে চোখ ছুঁড়ে যখন সিগারেট ধরাও ঠিক তখনই আমি তোমার ছায়ার উপর বুনে ফেলি কচি পাতা রঙের সংসার ধোঁয়ার কুণ্ডলী জড়িয়ে কোন সভ্যতার দিকে উড়ে যেতে চায় এই সংসারের ছানাপোনারা পাটাতন জুড়ে উপচে ওঠা ঢেউ বর্ণহীন আলোর পিঠে বিঁধে রাখছে উৎসবের রেণু আর একটি ফানুশ ধরে উত্তর গোলার্ধের দিকে এগিয়ে যাচ্ছে বেল পাতায় মোড়া পূর্ব পুরুষের কঙ্কাল কোন স্বপ্নের আকাঙ্ক্ষায় তাদের এই উড়ে যাওয়া আমার এই মাদুর শূন্য জীবন যদি তোমাকে ছুঁতে চায় কি দোষ রুগ্ন আঙুলের সিগারেটের ছাই ভেঙে ঢেকে দিচ্ছে আমার সর্বস্ব শুধু একবার তুমি ...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register