Mon 02 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান গৌতম বসু (নীলকান্ত পাখি) (সেরার সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান গৌতম বসু (নীলকান্ত পাখি) (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা - ১২৮ বিষয় - সমাজ

অসাম্য

ভোরের আলো ফুটতে না ফুটতেই সব পাখিরা বেরিয়ে পড়ে খাবারের খোঁজে; যেন মড়ক লেগেছে; ফল-পাকুড় যেটুকু ফলে সব ‘ওরা’ তারজালি দিয়ে ঘিরে রেখেছে । কিন্তু বাঁচতে হবে তো !! তাই বেরিয়ে পড়া !! প্রতিদিন উড়তে উড়তে ওরা পৌঁছায় সেখানে; ভিড় করে তারজালির সামনে । সন্ধানী দৃষ্টিতে বড় ফাঁক নজরে পড়তেই - ফুঁড়ুৎ; তারপর শান্তি, শান্তি, শান্তি ! তবে বড় ফাঁক সবার নজরে পড়ে না – তাই ছোট ফাঁক দিয়েই মাথা গলিয়ে যাবার চেষ্টা; আসলে খিদের জ্বালা বড় জ্বালা - পালক ছিঁড়ে পড়ে ……… আটকে যায় ডানা; একটু পরে ঝটপটানি থেমে যায় – রক্তাক্ত … ক্ষতবিক্ষত … আশাহত … প্রতিকার কোথায় ? কোথায় আলোর রেখা ? তবুও পাখিরা স্বপ্ন দেখে – স্বপ্ন দেখে নতুন ভোরের; স্বপ্ন দেখে বাধাহীন ফুলে ফলে ভরা উন্মুক্ত বনানীর; স্বপ্ন দেখে সাম্যের; স্বপ্ন দেখে স্বাধীনতার ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register