Mon 02 February 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে জয়িতা ভট্টাচার্য

maro news
কাব্যানুশীলনে জয়িতা ভট্টাচার্য

চাকা

একঝাঁক ভালোবাসা উড়িয়ে দিয়েছি একঝাঁক ভালোবাসা উড়ছে আকাশে সঠিক নিশানায় সমুদ্রে ঝাঁপ নির্ভুল তুলে নেবে শিকার যতটা আমি চেয়েছি ততটা কি তুমি ! জনসাধারণ থেকে দূরে যেভাবে সীতার বনবাস নদীপারে বসে বসে ঠায় দেখি খসে পড়া বিকেলের গ্লানি দু একটা ভালোবাসা ফিরবে চেনা ঠিকানায় সবিশেষ না হলেও তুমি ছাড়া বাঁচা দায় অপেক্ষা তোমার জন্য ভালোবাসা যেভাবে মৃত্যুর সন্ধানে জীবন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register