Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

maro news
কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

ফোনে আড়ি পাতা---

হয়তো জানে না ভাষা, কি কথার কি যে করে মানে--- কে কোন্ উদ্দেশ্যে কান রাখে দেয়ালে কে জানে--- কি হবে এসব করে আড়ি পেতে কি জানি ভাই--- বুঝিনা বুঝিনা কিছু বেমালুম বোকা বনে যাই। কিকরে যে বলি কথা, হোয়া কিম্বা ভরসা ম্যাসেঞ্জারই নেট বা নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করে না, সমস্যা ভারী। হিন্দী বা বাংলা মিলিয়ে মিশিয়ে বলি, কথা হল কথাকলি ইংরেজী কি বা জানে যে নীরস, মুখে যা তা বুলি--- বেলা গেলো, সন্ধ্যে হলো--- চারদিকে নামলো আঁধার--- কথা যে কইতে হবে, কে দিয়েছে দিব্যি মাথার!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register