Sun 01 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে জীবন সরখেল 

maro news
ক্যাফে কাব্যে জীবন সরখেল 

পুজো

বৃদ্ধ মায়ের হাত পরম যত্নে মেখে নেওয়া খাবার
একে একে তুলে দেন সবার মুখে .....
ছাগ শিশু-বিড়াল শাবক-বাছুর থেকে শিশুসন্তান
পরম যত্নে তারা একে একে বাড়িয়ে যায়
গলা ও মুখ;
সবজি দিয়ে মাখা ছোট্ট মুড়ির একটি ডেলা
কখনও সখনও মা নিজের মুখেও অনিচ্ছাক্রমে তুলে নেন!
শ্রদ্ধা ভক্তি ভাবের ধূপ ধুনো জ্বেলে ভোগ দ্রব্যেই মন্দিরে পুজো হয় তা কিন্তু নয়;
আত্মনিবেদন ও নিঃস্বার্থ ভালোবাসা মেশা যত কাজ দেখি তাতেও পুজোর সুগন্ধ নীরবে দিকবিদিকে ছড়িয়ে পড়ে.......
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register