Sun 02 August 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে তন্ময় কবিরাজ

maro news
ক্যাফে কাব্যে তন্ময় কবিরাজ

খবর রাখলো না কেউ

খবর রাখলো না কেউ
খোলা আকাশ মেঘের ভয়ে পাখি এলো না
কঙ্কাল ফাটা মাঠ বৃষ্টি আসেনি
নেই রূপাই সাজুর অবকাশ
সন্ধ্যা নামলেও ঝি ঝি ডাকে না
আমি আরো কত একা হলে
নিঃসঙ্গতার আশীর্বাদে তুমি আসবে?
মাঘ এসে চলে গেল
আমার কার্নিশে যে পাখিটা খড় এনেছিল
সে আর নেই,ভাষাহীন
বেরঙিন জলে শুধু মায়া ভেসে আসে
কতো আলো, লোকালয় ছেয়ে ক্রমশ
হারিয়ে যাচ্ছে রাতের জাহাজ
আমায় শুধু কেউ ডাকলো না?
রেখে গেলো সুখ, ভাল থাকার আশ্বাস
অনাহারে দিন, গাছও পায়নি জল
ঝরা বকুলের গন্ধে শুধু বেঁচে থাকা
যারা ফিরে আসে তারাও আমার খবর রাখেনা
তারাও পলাতক, কেউ নিহত
আমি তাদের গল্প শুনি নির্জন সৈকতে
আমার কথা কেউ শোনে না।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register