Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় পলাশ চৌধুরী

maro news
কবিতায় পলাশ চৌধুরী

মনবিভর

নেশাতুর প্রেমিক আমি ভেবে মরি সারাক্ষণ। পিঠে দুই পাখা গজিয়েছে ভেবে-- কেমন এখন ঘুরে বেড়াই আকাশ হতে আকাশ, ভেসে বেড়াই দূর হতে দূরে। হাড়িয়ে যাই, স্বপ্নে বিভর। পাই সুখ‌, পাই পাগল করা তোমার বাস। রঙিন পাঁপড়ি মেলে ধরতে চাও মন আমার, নেশাতুর পাখির মতন ছুঁতে চাই তোমার জীবন। এসে বসি ফুলের বুকে আপন হতে আকাশ জুড়ে, এমনই একদিনে মেঘ গর্জিয়ে বৃষ্টি এলো, ভিজলো আকাশ, বাতাস আর গাছেদের গতর। ভিজলো নির্জন রাস্তায় পড়ে থাকা শুকনো পাতারা। আর ভিজলো আমার মন, আমার দেহ --
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register