Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় সোমনাথ চক্রবর্তী

maro news
কবিতায় সোমনাথ চক্রবর্তী

সবুজ আবির

আজ চল্লিশটা লাশের ওপর সবুজ আবির, বুদ্ধি থেকে ক্ষীণ - জীবি আপনি থেকে আমি, সবাই স্থবির। ঘন্টা খানেক বিশ্লেষণ চুলচেরা শুধু একদল মানুষ, আর হবে না তাদের ঘরে ফেরা। আবির তার রং বদলায় নেতা দল পাল্টায়, মানসিকতা বদলে যায়, আমরা খোলস ছাড়ি, ভুলে যাই মুখোশে মুখ ঢাকি লজ্জায়। সবই হয়, সময় বয়ে যায় ধীরে ধীরে, শুধু ওরা আর ফিরবে না ঘরে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register