Mon 02 February 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় প্রণব কুমার বসু

maro news
হৈচৈ কবিতায় প্রণব কুমার বসু

ডেসপারেট

পল্টুকাকুর পিসতুতো ভাই হরিকাকুর মাসি খালি পেটে চিবিয়ে খেতেন আধ কিলো রোজ খাসি - ভোরবেলা তে স্নানটা সেরে ঢোকেন ঠাকুর ঘরে বেরিয়ে এসেই সবার আগে খাসিকে মনে পড়ে - গঙ্গার জল ছিটিয়ে দিয়ে খাবার ঘরে গিয়ে চেয়ার টেবিল সাজিয়ে রাখেন খাসিকে সঙ্গে নিয়ে - একদিন খুব পেটে ব্যথা ছুটছে চারিদিকে পাঁচুডাক্তার দেখে‌ই কেমন মুখটা করে ফিকে - পেটের মধ্যে ছোট্ট ছাগল করছে ঘোরাঘুরি পেট কাটলে পড়বে ধরা খতম জারিজুরি - শুনেই পিসি ডেকে ওঠে কেমন 'ব্যা ব্যা' স্বরে ঘুমপাড়ানি ওষুধ খেয়ে বন্ধ পিসি ঘরে - ছাগল হাসে, পিসিও হাসে সবার মনে শান্তি খাটাখাটির পরেও যেন মনে তে নেই ক্লান্তি |
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register