Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় তপশ্রী পাল

maro news
কবিতায় তপশ্রী পাল

স্থাণু হয়ে যাই

বিকেল হলেই মেঘ ঘনিয়ে আসে কে যেন বলে “বিন্তি! শীগগির ছাদের কাপড় তুলে আন!” আমার পায়ে কিশোরীর চঞ্চলতা খেলা করে তবু আমি স্থাণু হয়ে যাই! কে যেন বলে ওঠে “দ্যাখ দ্যাখ! শিল পড়ছে! বাইরে ভিজবি আয়!” আমার ভিতর কাঁপন ধরে সে আওয়াজে! কিন্তু আমি স্থাণু হয়ে যাই। কে যেন আশ্লেষে জড়িয়ে ধরে বলে “তোমার গায়ে বৃষ্টির সোঁদা গন্ধ আসে!” আমার রক্তে বৃষ্টি ঝরে আজও তাও আমি স্থাণু হয়ে যাই । ঐ তো দেয়ালে ওরা – অবাক টিকটিকির চোখ নিয়মিত ওদেরকে দেখে আর ঠিক তখনই দমকা হাওয়ায় অতীতের পর্দা এলোমেলো ওড়ে আর আমি স্থাণু হয়ে যাই ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register