Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় কেয়া রায়

maro news
কবিতায় কেয়া রায়

আমাদেরকে অভিনন্দন

শত উপেক্ষাতেও শত অবহেলাতেও ভেঙে পড়িনি মুষড়ে পড়িনি যারা ; হাজার ঝড়-ঝাপ্টা সামলেও এই অস্তিত্বের সংগ্রামে দিব্যি টিকে রয়ে গিয়েছি যারা ; নিজেদের জীবনে যাই হয়ে যাক না কেন, পজিটিভ হয়ে থাকার চেষ্টা করেছি যারা ; পা ফসকে গিয়ে বিপথে চালিত হতে হতেও আবার ঠিক সামলে নিয়েছি নিজেদের যারা ; আরেকটা বছর শেষ হতে চললেও মানুষ চিনতে কখনও ভুল করিনি যারা ; আবেগে আবেগতাড়িত হয়ে ভেসে যাইনি যারা ; আমাদের পাশে থাকা সেইসব মানুষদের দ্বিগুণ ভরসা ফেরত দিয়েছি যারা ; নিজেদের ভালো থাকার জন্য কাউকে অবলম্বন করে বাঁচতে চাইনি যারা ; বছরের পর বছর অনেক বদল হলেও মুখের হাসিটা একইরকমভাবে ধরে রেখেছি যারা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register