Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে অমিতাভ সরকার

maro news
কবিতায় বলরুমে অমিতাভ সরকার

দৃশ্যের জলরঙে

  আমি একটা গাছ পুঁতেছি ঘরের জানলার কাছে পরশু আলো জল দিয়েছি কালকে মনের খাবার দিয়েছি আর আজকে একটা পাতা গজিয়েছে শনিবার বৃষ্টি হয়েছিল আকাশের রাগ ছাপিয়ে মাটি ভরে গিয়েছিল মেঘের না বলা কথার ঘামে সবাই ভিজেছিল কিন্তু কেউ জল মাখেনি একা,পাখিটাই শুধু... তাই দেখে আরেকটা পাখিও নদীর ঠোঁটের মধ্যে নুনের কাটা ঘায়ের ছিটে ওদেরও তো আশ্রয় দরকার গল্প শুরুর আদিম আশ্রয় ভালো করে না বললে এখন কে আর কাকে... শান্তির ঘর বানিয়েছিলাম সময় ভেঙে দিয়েছে ভাঙা ঘরে কেউ থাকে না ভূত থাকে গাছ কাটলে বৃষ্টি হয় না কষ্টগুলো তেমনই থাকে কেউ ভুলিয়ে দিতেও আসে না আমার গাছ বাতাস দিচ্ছে বাগানের ঘাসগুলো আঁকা শিখবে বলে অনলাইনে ছাতার ছবি দেখছে না খেয়ে শুধু জলরঙ দিয়ে আর কতটা জল বাড়ানো যায় যা কিছু সবই তো জলমেশানো ভাবনার জলের তলায়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register