Mon 02 February 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে জয়িতা ভট্টাচার্য

maro news
কাব্যানুশীলনে জয়িতা ভট্টাচার্য

জল

ভালোবাসো না একথা ভাবলেই চোখ থেকে শত শত প্রশ্ন ঝরে পড়ে। পাখি বলে বেশ তো ছিল।হঠাৎ কী হলো।জোনাকির দল আত্মরতি করে সারা শরীর জুড়ে,বেশ তো ছিল। স্রোতের মাথায় কাগজের নৌকো দিব্যি হেলে দুলে।সন্ধ্যাবেলা শঙ্খ বেজেছিল।পথে আলো।অনন্ত আনন্দ গান শুনে শিশুরা ঘুমিয়ে যেত মায়ের কোলের কাছে।কপালে চুমু খেয়ে যাওয়া সেই অপেক্ষার কাল।কুয়াশা এখন। চারিদিক থমথম করে।ঘুষঘুষে জ্বর আশরীর।আলো নেই। বায়ু নেই। সময় থমকে গেছে। নজর কি লেগে গেছে এই বিশ্বে!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register