Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় কাকলী মুখার্জী

maro news
কবিতায় কাকলী মুখার্জী

পূর্ণতা

রাত গাঢ় হলে একখানা থালার মতো গুরুপূর্ণিমার চাঁদ ওঠে, আকাশের খুশি তখন পালকের মতো উজ্জ্বল উড়ো মেঘেদের গায়ে, এমন সময় তারারাও অভিমানী হয়, রাতের শরীর বেয়ে নিঃশব্দে ঝরতে থাকে ঝুপঝুপ, চুপকথারা কবিতার মতো করে উপন্যাস লেখায় মাতে, সে উপন্যাসে প্রেম দীর্ঘায়ত হলে নিশ্চুপ হয়, পূর্ণতা পায় ওই চাঁদের মতো, রাত ফিকে হতে হতে আবছা হয়ে টুপ করে মিলিয়ে যায়, কুসুম রঙের সূর্য ওঠে, কলি মুখ তুলে চায়...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register