Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে নিবিড় সাহা

maro news
কবিতায় স্বর্ণযুগে নিবিড় সাহা

অবরোধ

মেঘ গুলোকে ছুঁতে গেলেই পাথর হয়ে যায়, ছোটো, বড়, মাঝারি নানা আকারের পাথর l হুড়মুড়িয়ে এসে পরে, অবরুদ্ধ হয়ে যায় সড়ক l ক্রমশ শেষ হতে থাকে রসদ, কিন্তু শুধু প্রতীক্ষা ছাড়া আর কিছুই থাকে না l আর ছুঁতে যাবো না মেঘ, সে যতই বৃষ্টির প্রয়োজন হোক আর বাড়াবো না হাত ওই মেঘলা আকাশের দিকে l

লাস্ট ট্রেন

রাতের সাথে স্টেশনের এক রসায়ন l ঘনীভূত হয় লাস্ট ট্রেন ছেড়ে চলে গেলে নিঃস্তব্ধতা, ক্লান্তি মাখানো গভীর প্রেম, ভাগ্যিস, তুমি অনেক আগেই ট্রেন পেলে l স্টেশনের ঠোঁট কামড়ে ধরছে অন্ধকার, মফঃস্বলের রাত্রি ভীষণই আঁঠালো l শহরের রাত আলো ঝলমলে হাতছানি ভাগ্যিস, কেউ তোমাকে সে ডাক পাঠালো l দুজনেই যেন যে যার মধ্যে খুঁজছে সুখ l আলো আঁধারিতে অশরীরী এক যৌনতা l আদিম হচ্ছে ক্রমশ সুপ্ত প্রশ্ন সব, ভাগ্যিস, তুমি বেছে নিয়েছিলে মৌনতা l অমানিশা চিড়ে সিগন্যাল গুলো অপেক্ষায় l দূরপাল্লার আশায় জাগছে ক্লান্ত চোখ ভাগ্যিস, তুমি আগের ট্রেন টা পেয়েছিলে একা প্লাটফর্ম, নিঃসঙ্গতা মারাত্মক l
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register