Mon 02 February 2026
Cluster Coding Blog

সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

maro news
সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

যুদ্ধ

দিমালী রাজবংশী মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

যুদ্ধগুলি দেশে দেশে যুদ্ধগুলি বুকে

যুদ্ধগুলি গ্রামে গ্রামে যুদ্ধগুলি চোখে যুদ্ধগুলি হাতে-কলমে যুদ্ধগুলি মগজে

বহু যুদ্ধই দেশ হারা করেছে মানুষ বহু যুদ্ধই দহন করেছে হৃদয়

বহু যুদ্ধই গ্রাম ভেঙ্গেছে বহু যুদ্ধই স্বপ্ন শৈশব

বহু যুদ্ধই মগজগুলিকে করেছে দুর্বল বহু যুদ্ধই আকাশকে করেছে মেঘবর্ণের

হে যুদ্ধ তুমি ছিলে আছ হয়তো থাকবে

তোমাকে আমরা দূর করতে চাই পৃথিবীর ওপারে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register