Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় তাপস মাইতি

maro news
কবিতায় তাপস মাইতি

প্রতি

প্রতি আকর্ষিত হই মেঘকে যেভাবে টানে আকাশ। ওই উছল চোখে বয়ে যায় মোহনার স্রোত, বিকশিত হই গাঙের পাখি। যে হেঁটে যাওয়া নুপূরের শব্দ ধূলিকণাগুলোকে চঞ্চল করে, হই দয়ালু বাতাস। শান্ত দিঘির মতো শরীর, ফুটে ওঠে ঢেউ খল- খল, ডুবতে চাই আজীবন নিজেকে সঙ্গী করে। প্রতি, এই অভিপ্রায় একটা ঝর্ণা ধারার মতো বইছে ওই পদযুগলে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register