Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় মোঃ আব্দুল রহমান

maro news
কবিতায় মোঃ আব্দুল রহমান

প্রেমের ধূসর নিঃশ্বাস

পাশে ভাঙা ল্যাম্পপোস্টের আলোয় দপ করে জ্বলে উঠল প্রিয়তমার বিবর্ণ মুখ অনুভূতির গন্ধে নিস্তেজ উষ্ণতা মাখা ছড়িয়ে গেল ভাঙা হৃদয়ের কোনায় কোনায়। উচ্চারিত হল না শেষ আওয়াজ হেঁসেলের গল্পরা কাঁদছে--- নকশা করা কাঁথায় ভালোবাসার সেলাই নিশীথে আঁধখানা চাঁদের আলোয় পুড়ছে, ডোবায় চক চক করছে রূপালি মাছের সতীত্ব, এখনও খুঁজে পায়নি পিপাসিত পরিণয়ের প্রেমিক, জলের গভীরে মাপতে পারেনি সে প্রেমের গভীরতা একাকি বইছে কেবল ধূসর নিঃশ্বাস!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register