Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || আমার উমা || 26য় ছাব্বির আহম্মেদ

maro news
T3 || আমার উমা || 26য় ছাব্বির আহম্মেদ

ছেঁড়া পালকের মৌনতা

পৃথিবী শূন্যতায় ভরে উঠেছে পথিকের কন্ঠে ঝুলছে গলির নীরবতা কোথাও কোনো মানবতা নেই যেমন মরীচিকার ছায়া বড়ো হলেও সমুদ্রের কান্না দেখতে পাওয়া যায় না এখন দিন শুরু হয় বারুদের শব্দে আর কিছু জীবের খেলা দেখতে দেখতে পাখিদের কুজন শোনা যায় ছেঁড়া পালকের মতো খসে পড়ছে যুব সমাজ তবুও কারও অভিযোগ নেই মৃত কিংবা জীবিত সকলেই মৌনতার লাইনে দাঁড়িয়ে ঢিল ছুঁড়লেও সাধ্য নেই ডাল ছেড়ে পালানোর তবুও বেহিসেবি লাশগুলো দলগত ভাবে মানুষ হওয়ার ভান করে আছে কিন্তু কেউ গাধা হতে চায়নি পথিবীর বোঝা কাঁধে নিতে কারণ যুবকের রক্ত এখন আর লাল নেই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register