Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || আমার উমা || 26য় সবর্ণা চট্টোপাধ্যায়

maro news
T3 || আমার উমা || 26য় সবর্ণা চট্টোপাধ্যায়

কলঙ্কমাখা রূপোর চাঁদ

  তারপর হঠাৎ কেটে গেল মেঘ- তোলপাড় আকাশের নিচে সমুদ্রের ছিন্নভিন্ন ঢেউ কিভাবে থামিয়ে দিতে পারো এত ধ্বংস? কৃষ্ণ বাঁশির মতো… দিগন্ত বিস্তৃত মায়া, থোকা থোকা সাদা ফুলে সেজে ওঠে রাধা। ভেঙে দাও। গড়ে নাও আবার। চারদিকে তো তোমারই আলো। নাই হোক কথা- আছো, এটুকুই শুধু! ওই যে গভীর চোখ, তপ্ত নিঃশ্বাস, যতদূর ভাবা যায় তার চেয়েও অনেক বেশি? নাকি প্রতিবার, নাম নিলে, বুঝলে দুচোখের পাতা- কোথা থেকে এসে ছুঁয়ে দাও ঠিক কলঙ্কমাখা রূপোর চাঁদ!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register