Mon 02 February 2026
Cluster Coding Blog

T3 || আমার উমা || 26য় আলতাফ হোসেন উজ্জ্বল

maro news
T3 || আমার উমা || 26য় আলতাফ হোসেন উজ্জ্বল

প্রাবল্য লেখচিত্রে দেবী

মানবতার ধারক বাহক মুখের বুলি আউড়ানো মানবতা এখন লাথিগুতার ঘুড্ডি, ভ্রষ্ট কালো রঙের ছোঁয়া কোমলপ্রাণ নীতিবাদী। সঙ্গদোষে গড়ে তুলে হিংস্র মনোভাব। সবুজ শ্যামল পৃথিবী বুনিয়াদি গড়ে তোলে ঔপনিবেশিক কথকতা। খরা-বন্যা-প্লাবন, তরী! এখানে তো বেশ অনুভূতির শরণ। মেঘের ভেলা বৃষ্টি শেষে রবিরশ্মি বিকিরিত আলো, পুস্করিণীতে নবপত্রিকা প্রাবল্য লেখচিত্রে দেবী, বিদ্যালয় আলোর শিকড় সন্ধানে ভবানীপ্রসাদ। নীল আকাশের মায়া মোহনজালে, এমনকি পৃথিবী মাতৃভাষা রক্তাক্ত আকাশ, মৃয়মান লালিত কিংবা অন্য কথা ব্যর্থতায় নত আমি। পৃথিবীর ক্ষুদ্রাতিক্ষুদ্র বেদনার ক্ষত বিক্ষত প্রশ্নের …আমার সশস্ত্র সংগ্রাম কাঁটায় উপরে ফেলতে পারি, তোমারই ঠোঁটে হাসি।। মানুষের মাঝে, মায়ের কাছে ক্ষুদ্র আমি, তবু আশাবাদী কাঁপিয়ে দেবো ছড়িয়ে দিবো মানুষের অসভ্যতার কথা। নড়িয়ে দিতে পারি অহংকারের আস্ফালন। " দুর্বিনীত মানুষ গৃহবন্দী, মরেছে কারণে অকারণে ঝড়-ঝঞ্ঝা সভ্য পৃথিবীর বুকে জন্ম নেয়া কথকতা।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register