Mon 02 February 2026
Cluster Coding Blog

T3 || আমার উমা || 26য় শুভ্রব্রত রায়

maro news
T3 || আমার উমা || 26য় শুভ্রব্রত রায়

মায়ের আবির্ভাব

মা আসছে বছর পরে, সকলে তাই আনন্দ করে। শুভ্র মেঘের ভেলাতে ভেসে, শরৎ এলো মোদের দেশে। পুজো এলে ঢাকের কাঠিতে, শিশুরা ওঠে খুশিতে মেতে। সারা ভুবন আলো করে মা আসে, সকলে তাই খুশির জোয়ারে ভাসে। নদীর পাড়ে হাওয়ায় দোলে কাশের বন, তাই দেখে মাতোয়ারা সকলের মন। আগমনীর সুরে হৃদয়ে জাগে আশা, মারণ ব্যাধি দূর হবে এ মোদের প্রত্যাশা। চারিদিকে ছড়াবে শুভ আলো, ঘুচে যাবে যত আছে সব আঁধার-কালো।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register