Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় টুলা সরকার

maro news
কবিতায় টুলা সরকার

জাগ্রত আশা

আজও রয়েছি অপেক্ষায়। অম্বর বেষ্টিত পেঁজা তুলোর শ্বেতশুভ্র- মেঘের স্বতঃস্ফূর্ত আনাগোনা। কত কি মনে করায়! শরতের সোনালী রোদ কত চেনা। শিউলি, কাশের অপরূপ শোভা। ভোরের মহালয়ার চিরন্তন আকর্ষণ। উৎসবের আবহ কত চেনাজানা। হৃদয়ের সুপ্ত ইচ্ছে ওঠে জেগে। খুঁজে বেড়াই আদুরে সময়। সময়ের পরতে যতই বদলাক ভাষা। আজও নীরব জাগ্রত আশা। শরতের সঙ্গী শিউলি, শিশির সিক্ত প্রাঙ্গণ। মক্ত আকাশ, মুক্ত বাতাস উৎসব ধ্বনি, মন চায় ধুয়ে যাক কলুষিত অধ্যায়। ধরণী সাজুক সততার আলোকে প্রতিক্ষণ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register