Mon 02 February 2026
Cluster Coding Blog

T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় স্বপন গায়েন

maro news
T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় স্বপন গায়েন

জয় মা লক্ষ্মী

লক্ষ্মী মায়ের কৃপায় সবার ফুটবে মুখে হাসি সোনার ফসল আসবে ঘরে দুঃখ হবে বাসি। চোখের জল মুছে এবার কৃষক যাবে মাঠে সোনালী ধান উঠবে গোলায় বেচবে সবাই হাটে। দু'মুঠো ভাত খেয়ে সবাই গাইবে মায়ের গান জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী সবই মায়ের দান। হিমেল বাতাস শিউলি ফুল শিশির ভেজা ভোর লক্ষ্মী মায়ের আসন পাতা খোলরে হৃদয় দোর। লক্ষ্মী মায়ের চরণ তলে দেবো অঞ্জলি ফুল ঘরে ঘরে তোমার পুজোর কেউ করবে না ভুল।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register