Mon 02 February 2026
Cluster Coding Blog

T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় নীতা কবি মুখার্জী

maro news
T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় নীতা কবি মুখার্জী

এসো মা লক্ষ্মী

লক্ষ্মী আমাদের শান্ত শিষ্ট সুন্দর এক মেয়ে, তাঁর প্রসাদেই খাই আমরা ভাতটুকু ঘি দিয়ে। "এসো মা লক্ষ্মী বসো" বলে আহ্বান করি তাঁকে, কোজাগরীতে আলপনা দিয়ে বরণ করি "মা" কে। ঠাম্মা বলেন লক্ষ্মী নাকি দেখেন ঘুরে ঘুরে, যার বাড়ীতেই প্রদীপ জ্বলে থাকেন যে তার ঘরে। আলো ঝলমল পূর্ণিমা রাত, স্বপ্নের দেশ যেন, মায়ের প্রসাদ বর্ষণ হয় মনে প্রাণে তা মেনো। দূর্গা পূজো শেষ হলো যে,লক্ষ্মীর পূজো হবে, এই নিয়েই তো গেরস্থ ঘর ব‍্যস্ত থাকেন সবে। বাদ‍্যি, ঘণ্টা, কাঁসর কিছুই চান না লক্ষ্মী মা, নিষ্ঠা আর ভক্তি দিয়েই সাধনা করে যা। ধনের দেবী, রূপের দেবী, সুখের দেবী যিনি, লক্ষ্মী নামেই শান্তির বাস, মঙ্গলময়ী তিনি। ধনের পিছে ছুটে বেড়ায় মর্ত‍্যবাসী যত, সৎকর্মে অর্জন করো, ধরো সৎ জীবনের ব্রত। লক্ষ্মী আর নারায়ণের যুগল আরাধনায়, ঘটের পূজোয়, পটের পূজোয় ব‍্যস্ত ঠাকুর-মশায়। সবার শেষে তোমার কাছে এই প্রার্থনা করি, সবার মুখে অন্ন জোগাও, মা গো ধনেশ্বরী।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register