Mon 02 February 2026
Cluster Coding Blog

T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন নবকুমার মাইতি

maro news
T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন নবকুমার মাইতি

প্রজ্ঞাদীপ জ্বালো

দীপাবলীর পুণ্য লগ্নে হিংসা বিভেদ ভোলো কালিমা কলুষ সংহার করে প্রজ্ঞাদীপ জ্বালো। করালবদনী তিমিরনাশিনী জ্ঞানজ্যোতি ভবানী মর্তমানবে দেখাইলে পথ জ্যোতির্ময়ী ব্রহ্মাণী। মৃন্ময়ী রূপে চিন্ময়ী তুমি বিশ্বভুবন পালিকা অশুভ নাশে শিব প্রকাশে মুন্ডমালি কপালিকা। কল্যাণকর কল্যাণময়ী বরাভয় দাও ধরিত্রীরে শ্যাম ও শ্যামা একই মন্ত্রে পূজিবো সত্য সুন্দরে। নাও কোলে তুলে মুছাও অশ্রু ব্রহ্মময়ী শিবানী ব্রহ্মপদ আশায় কাঁদিছে তুমি যে প্রসাদ জননী!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register