Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে অমিতাভ সরকার

maro news
কবিতায় বলরুমে অমিতাভ সরকার

জীবন যেখানে দাঁড়িয়ে আটকে আছে

জীবন যেখানে দাঁড়িয়ে আটকে আছে কাজের পাহাড়ে পথ মানে বহু দূর, ব্যথা দিয়ে কথা আকাশের আরও কাছে সুবিধার শেষে অসময়ে রাগ, ধুর। গল্পের ঘরে শরীর দাওয়াতখানা অসুখে বাড়ছে সহ্য মাংসপেশি বয়সের বশে অবুঝের আনাগোনা সব জায়গায় লাইনটা বড়ো বেশি। সুখ খোঁজা দেনা কারণের ভাগী আমি সাহসে খরচ একার শিখতে লাগে খাবারের নামে ঋণটা মনের দামী খবরের দেশে মানুষ বাঁচুক আগে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register