Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় শংকর ব্রহ্ম

maro news
কবিতায় শংকর ব্রহ্ম

হিমযুগ

তোমার সাথে দেখা হলেই এ জীবন মধুময় প্রতিটি মুহূর্তই যেন প্রাণবন্ত উচ্ছল সময় অর্থহীন কথাও পায় অকস্মাৎ সঙ্গীতের মূর্ছনা প্রতিটি কটাক্ষই যেন মনোহয় নীরব ঝরণা তোমার হাসি যেন বাঁধ ভাঙা জ্যোৎস্নার আলো তুমি খুব কাছে এলে নেমে আসে সুদূর নীলিমা তোমার হাসি যেন শ্বেতশুভ্র শিশিরের কণা তুমি কাছে না থাকা মানে যে কি তা হৃদয়ের জানা তুমি যখন যাও ছেড়ে ভরা শস্যখেতে যেন খাঁ খাঁ মরুভূমি হয়ে হাসে সূর্য নিভে গিয়ে যেন পৃথিবীতে হিমযুগ নেমে আসে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register