Sun 01 February 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায় সুনিত

maro news
কাব্যানুশীলনে শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায় সুনিত

স্বপ্নের তরী

দেখি স্বপ্ন প্রত্যহ প্রভাতে আমার স্বপ্নের তরী পাড়ি দিচ্ছে দেশ ,দেশান্তরে | সুখ স্মৃতির রেশ টুকু ধরে হাজার পাতা হচ্ছে শেষ তাড়াতাড়ি | সেই পাতা ছিঁড়ে নৌকা বানায় স্থবির কেন একই জায়গায় ? নেই কোন প্লাবনের হেল দোল | ভাবের, অগভীরে আবেগ করে উথাল... কোন অলৌকিক হাওয়ার গতিতে কলম তো হতেই পারে দাঁড় | একদিন শুভদিনে স্বপ্ন হল সত্যি অরক্তিম নদী তীরে ভেসে এলো তরী বৈঠা হাতে, সহজ সরল ভদ্র ,বিনয়ে করে বন্দনা সদা হাস্যমুখে.. দাঁড়ায় এসে মাঝি, মোর সম্মুখে | বহু আশায় বুক বেঁধে.. স্বপ্নের তরী ভাসিয়ে চললাম দূর দেশে | অকস্মাৎ বিনা মেঘে বজ্রপাত অশনি সংকেতের বার্তা দূর থেকে এলো দৈব বাণী | ফিরে যাও ,কবি ফিরে যাও আছে বিবর তরীতে.. অকালে হবে সলিল সমাধি | মোহনাঞ্চল সে তো বিলীন হাজার কবিতার ঝুলি হবে ইতিহাসের দলিল | শোনো হে কবি.. সরলের মধ্যে আছে লুকায়িত গরল | নির্মল নিঃশ্বাসের, বিশ্বাসের আশ্বাসে সে যে সুনিপণ হত্যাকারী | তীক্ষ্ণ দন্তে ভয়ঙ্কর দংশনে শরীর হবে কালকূট | ফিরে এসো তাড়াতাড়ি.. তাকিয়ে দেখো বিশ্বাসঘাতকতার শাণিত তীক্ষ্ণফলা তোমার বক্ষের রক্ত পান করতে উদ্যত | হারিয়ে গেছে কত অচিরে স্বপ্নের তরী | আর দেরি নয় ফিরে এসো, ফিরে এসো |
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register