Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় সুজাতা দাস

maro news
কবিতায় সুজাতা দাস

স্বায়ত্তশাসন

অনুপ্রবেশ আটকানো কি সহজ! মনের রাজ্য তো মনই শাসন করে, সেখানে তোমার বা আমার স্বাধীনতা কোথায়--- শুধু আছে আজীবন পদানত হবার শর্ত। শুকতারাটার বাস যে কখন তোমার বা আমার অন্তরে ঘটে, তা কি তুমি বা আমি নিয়ন্ত্রণ করতে পারি! শুধু অনুভব করি সেই ঔজ্জ্বল্য যা তোমার সাথে আমাকেও রাঙায়। যখন হাজারো পাখির কলকাকলিতে তোমার ঘুম ভাঙে! সেই রাতজাগা পাখিটা, আবার আসার প্রতিজ্ঞা করে নিঃশর্তে আমার কাছে--- তখন হয়তো তোমার অসমাপ্ত ঘুম ঘোর, তবুও তোমার আমার স্বপ্ন দেখতে তো মানা নেই। নেই পরিসমাপ্তির ঘটন, যা নির্বাক করে মনকে--- যে মন অনুপ্রবেশে বাধা দেয় না! বাধা দেয় তোমার আমার স্বাধীনতাকে--- যেখানে পদানত হতে বাধ্য হই আমরা নিঃশর্তে! বাধা দেয় স্বাধীনতাকে রুখতে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register