Sat 07 November 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে নিবিড় সাহা

maro news
কবিতায় বলরুমে নিবিড় সাহা

এমনও হতে পারে

অবলীলায় কি ভাবে জড়িয়ে থেকেছো সব অক্ষরের গায়ে অথচ আমাদের কোনোদিন কথাই হয়নি l দিগন্তের দিকে তাকিয়ে কতবার ভেবেছি শিখে নেবো জুড়ে থাকা, কিন্তু আমাদের তো দেখাই হলো না কখনো l অনুভবের তো আর ঠোঁট নেই তাই অপেক্ষায় থেকে যেতে হয়, নতুন পোশাকের মতো গন্ধ মাখা অনুভূতি গুলো নিয়ে l ছোটো, বড় টিলা গুলো পেরিয়ে যাই রোজ মেঘ, কুয়াশা, রোদ, বৃষ্টির সাথে, যদি দেখা হয়, যদি কথা হয় কখনো সাক্ষাতে l
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register