Mon 02 February 2026
Cluster Coding Blog

সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

maro news
সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

ভালোবাসায়

বিজয় শঙ্কর বর্মন মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

তুমি কিছু ভাবছ অথচ আমাকে জিজ্ঞেস করছ – ‘কী ভাবছ?’

আমি কিছু ভাবছি আর তোমাকে জিজ্ঞেস করছি – ‘কী ভাবছ?’

অতল এই কয়লার খাদে হারিয়ে রইলাম আমরা

অচিন অন্ধকারে ঢেঁকিয়ার ফুল কাঁপে

তুমি চোখের জল ফেল আমিও প্রসারিত আঙ্গুলগুলির দিকে তাকিয়ে আমরা নিজেকে জিজ্ঞেস করি –

‘চোখের জলে আবেগ থাকে। বল হে আত্মা, আবেগ থাকে কি

চোখের জল মুছে দেওয়ায়?’

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register