Tue 03 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান জয়েশ নাথ (সেরার সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান জয়েশ নাথ (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৭০ বিষয় - চোরাবালি

চোরাবালির ঘেরাটোপে

সন্ধ্যা নামায় ইচ্ছে জাগে শুনবো নদীর শ্বাস, একাই দেখবো চোরাবালি কোথায় ভরে লাশ; ষড় ঋতুর দাপট ভারী বদলে দেবেই মাস, প্রিয়ার চোখে কবির ভাষায় দেখবো সর্বনাশ; চাতর আছে শুনেছিলাম কোথায় জানা নেই, দেখবো হয়তো হলাম আটক তাই হারাবে খেই; তবু আমায় যেতেই হবে অমোঘ টানে সেই, কাতর চোখে দেখবো আমার কান্তা ডাকবে যেই; শ্বাগনিকের উন্মাথ এড়ায় যেই বিহঙ্গ রোজ, হঠাৎ একদিন সঙ্গীরা তার পায় না কোনো খোঁজ; জানি না ঠিক কোন সে প্রাণীর হবো আমি ভোজ, প্রেয়সী খুব খুশি হবে ত্যাগ করে তার বোঝ; ক্রমেই আমায় ধরবে ঘিরে গুঁড়ো বালির স্তর, উধাও হতে থাকবে আমার পায়ের তলার ভর; কবেই তো হায় ভেঙ্গে গেছে আমার প্রেমের ঘর, দূরে তখন রমণীয় নাচে মত্ত চর; ভালো থেকো তুমি তাতে আমার যা হয় হোক, নয়নজলে রইবে নাতো বিন্দুমাত্র শোক; দেহ পেলে ভিজতে পারে হাতে গোণা চোখ, আশনাই শুধু ঘিরবে কারণ সে যে ছিনে জোঁক।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register