Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || প্রভাত ফেরি || 26য় রিতা মিত্র

maro news
T3 || প্রভাত ফেরি || 26য় রিতা মিত্র

স্বপ্ন লোকের পথিক

স্বপ্ন লোকের পথিক তুমি ক্রমাগত খেলে গেছো ভাঙা গড়ার খেলা ধ্বংস স্তূপে গজিয়ে উঠেছে কতশত কবিতা চারা রেষারেষি চলেছে মধ্যবর্তী ব্যবধানে টিকে থাকার লড়াইয়ে তোমার দেওয়া মন্ত্র আওড়ে চলছে অনেকে দেখো তোমার ছাদ বাগানের ক্যাকটাস গাছে কেমন ফুল ফুটেছে এই ফুলে এসে বসবে নতুন প্রজাপতির দল আমি প্রজাপতির ডানা থেকে সংগ্রহ করব অভিষ্টে উড়ে যাবার পরাগরেণু ডানার রঙ থেকে যে রামধনু তৈরি হবে সেটা কি সকলে দেখতে পাবে? এই রামধনু দেখার জন্য চাই অন্তরের চক্ষু আর অন্তরের চক্ষু জাগ্রত করার জন্য চাই স্বপ্ন লোকের দ্যুতি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register