Tue 03 February 2026
Cluster Coding Blog

সম্পাদিকা উবাচ

maro news
সম্পাদিকা উবাচ

আজ সকাল থেকেই জানলা দিয়ে আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে হাজার সোনার হরিণ যেন ছুটে বেরাচ্ছে আকাশের গায়ে৷ সোনার আলোর ছোঁয়ায় ঘরবাড়ি রাস্তাঘাট তুমি আমি, সব কিছু কেমন সোনারং মেখেছে৷ তোমার ঠোঁটে গালে সারা শরীরে লেগে সেই রং৷ আমি সোনালি রঙ মাখতে মাখতে ক্রমে সোনার গাছ হয়ে উঠছি৷ আমার রঙের আকর্ষণে ঝাঁকে ঝাঁকে প্রজাপতিরা বাসা বেঁধেছে আমার শরীরে৷ সোনালি ঘাস, সোনালি অরণ্যবনরাজি, সোনালি নদী, সোনালী পাখি ফল , সে এক আশ্চর্য মায়াময় ইন্দ্রজালে আমি জড়িয়ে পড়ছি ক্রমাগত৷

কত মঞ্চ সেজেছে এই সোনালি আলোয়! যবনিকার আগে পিছে কত ঘটনা সাজান হয়েছে!

মুঠো মুঠো অন্ধকার লেপে দিয়ে কি আলোর স্রোতকে আটকে রাখা যায় ? যায় না তো ! মিথ্যে আপেক্ষিক আর সত্য অনন্ত৷ তাই তো ফিরে আসা৷ ফিরতে তো হতই! রাত যত ঘন হোক সূর্য তো উঠবেই তাই না ?

তাই সব বাঁধা দূর করে, সকলের সব অপপ্রচেষ্টাকে মাত দিয়ে এই যে ফিরে আসা, তা তো শুধু আপনাদের ভালোবাসার জোড়ে, আপনাদের ভালোবাসাকে পাথেয় করে৷

সুস্থ থাকুন ভালো থাকুন৷ লিখতে থাকুন পড়তে থাকুন৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register