Tue 03 February 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে সুব্রত মিত্র

maro news
কাব্যানুশীলনে সুব্রত মিত্র

মর্ম কথা

একদিন সব কোলাহল থেমে যাবে হয়তো সেদিন আমি থাকবো না; একদিন আবার হঠাৎ করে কোলাহল শুরু হবে হয়তো সেদিন আমি থাকবো না, একদিন আবার সকলে নীরব হতে হতে সমবেত কণ্ঠে বলবে কারুর নাম হয়তো সেদিন আমি থাকবো না; একদিন সব দেয়া-নেয়া মিটে যাবে পড়ে রবে এই আপন ভুবন হয়তো সেদিন আমি থাকবো না, একদিন পৃথিবীর আকাশে কবিদের ছায়া হয়ে মায়া গুলো পড়ে রবে হয়তো সেদিন আমি থাকবো না; একদিন স্বার্থের বিনিময়ে ভালবাসার বড় অভাব হবে হয়তো সেদিন আমি থাকবো না, একদিন এই মায়ার পাথরগুলো ফুল হতে গিয়েও ফল হয়ে ধরা দেবে হয়তো সেদিন আমি থাকবো না; একদিন হয়তো তোমরা ভুলতে গিয়েও ভুলতে পারবেনা আমায় হয়তো সেদিন আমি থাকবো না, যদি কোনদিন কেউ করো আমায় নিয়ে সমালোচনা হয়তো সেদিন আমি থাকবো না; পৃথিবীর গায়ে আমি খোদাই করা বিরম্বনা আমি মরচে পড়া শব্দের ধাতু, আমায় সকলে চিনলো না।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register