Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় সুমনা বোস

maro news
কবিতায় সুমনা বোস

অসম্পূর্ণ কল্পলোক

সময় পেলে খোঁজ নিয়ে দেখো আজও তারা খসে আকাশে, বসন্তে ফুলের পরাগ ভাসে সমীরণে জোনাকি জ্বলে রাতের অন্ধকারে, কিন্তু সেই আমিটা আর কবিতা লেখে না অবকাশে। শরতে যায় না সে আর কোনো নদীর পাড়ে, হারিয়ে গেছে কোনো এক কল্পনার সাগরে। যায় না আর কোনো ফুলের কাননে একাকী দাঁড়িয়ে থাকে আকাশের পানে চেয়ে; শুধুই উড়তে চায় সেই স্বপ্নের উঁচু আসমানে। অসমাপ্ত নয়, তার ইচ্ছা গুলো পূরণ করতে চায়, তবুও যাতনার রেশ বয়ে যায় ব্যর্থতা আর উপেক্ষায় রোজই তাকিয়ে থাকি ওই অসীম আকাশের দিকে হয়তো অসমাপ্ত স্বপ্নের সমাপ্তির আশায়। অবশেষে আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, আর চারিপাশে সাফল্যের গন্ধ ছড়িয়ে পড়ুক। অসমাপ্ত স্বপ্নের উপর পতিত হোক গ্রীষ্মের জরুল, সফলতার স্নিগ্ধতা আজি হেমন্তের দ্বারে দাঁড়িয়ে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register