Tue 03 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান মীনা রায় বন্দ্যোপাধ্যায় (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান মীনা রায় বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৭৪ বিষয় - বাঙালির ভ্যালেন্টাইন / স্কুল বনাম অনলাইন ক্লাস

স্কুল বনাম অনলাইন ক্লাস

শিশুর কাছে বিদ্যালয়ের অনেক গুরুত্ব , লেখা পড়া বন্ধু পাওয়া গল্প গানের রাজত্ব! আচার বিচার ন্যায় নীতি সব স্কুলে শেখে, সহবতে সহমতে সুন্দর করে বোর্ডে লেখে। শৃঙ্খলাবোধ পরীক্ষা সব আয়ত্ত করে , শিশু জানে জ্ঞানের জন্যই বই সে পড়ে ; টিফিনটি ভাগ করে খেয়ে পাবে আনন্দ, সমবেত পাঠ মুখস্থে পায় সে ছন্দ! বিশ্ব জুড়ে মহামারী অতিমারি ভয়ঙ্করে, স্কুল বন্ধে বন্দি হলো শিশুরা সব ঘরে , অনলাইনে পড়া শোনার নব প্রচলনে , গরিব শিশু পিছিয়ে পড়ে নয়া ভ্রষ্ট ক্ষণে। স্মার্ট ফোনে গুগল মিটে চলছে পাঠে , ফোন নেই যার একলা ঘরে সময় কাটে ! অনেক শিশুই লাইন ধরতে সত্যি অক্ষম বটে, বাড়ির লোকজনের যোগ দিতে কারও হিমসিম ঘটে । শিশুর পক্ষে বিশাল রকম ক্ষতি হলো , ভর্তি হলো নতুন পোশাক পরে "মা স্কুলে চলো , " এমন স্বাদে বঞ্চিত হয় আজকে যত শিশু, এরাই হবে আমার তোমার ভবিষ্যতের যীশু। দেশের ভাবি সুনাগরিক হবে কেমন করে , শিশু স্কুলেই নিজেকে যে নেয় সঠিক গড়ে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register