মার্গে অনন্য সম্মান বীরেন আচার্য্য (সেরার সেরা)
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৭৫
বিষয় - গোলাপ
কাঁটা
ছেলেটি রোজ দেখে মেয়েটিকে । গোলাপ বেচে ।
মেয়েটিও দেখে ।
সাহস থাকলেও সামর্থ্য ? দুজনেই পরিচয়হীন ।
ছেলেটি পকেটে দেখে মাত্র দশ টাকা । সাহস করে
এগিয়ে যায়.... ।
মেয়েটিও ...।
একটা গোলাপ ? কত ?
তুই লিবি ?
একটা শিহরণ খেলে মুন্নির।
দেওয়া নেওয়া কি শুধু বড়নোকের ?
যদি দাম না লিই ?
এমনি ? কেনে ?
তুই রোজ দেকিস্ কেনে ?
তুইও তো-
ধ্যাৎ । আমার কেউ লাই -
আমারও।
কিন্তু আমাদের দুজনেরই যা আচে বড়নোকদের ...
কিন্তু গোলাপে যে কাঁটা?
কাঁটা আছে বলেই ....
ছবি বৈষ্ণবীর আখরা থেকে ভেসে আসে....
" সই কেবা শোনাইল শ্যাম নাম ....."।
0 Comments.