Tue 03 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান জয়েশ নাথ (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান জয়েশ নাথ (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৭৫ বিষয় - চুপকথা

ভবিতব্যের নীরব প্রহার

আজ শুধু ভাবি কোথা পাবো চাবি দেবে খুলে তালা, যেই খাই খাবি করে বসি দাবী যাক ধীরে জ্বালা; চোখে ঠুলি পরে রোজ মাথা ধরে তবু টানি ঘানি, স্বেদ কায়া ভরে এভাবেই মরে যাবো তাও জানি; কলু হয়ে বাঁচি সুখ বুকে যাচি সরে যায় দূরে, আমি তাই নাচি যতো দিন আছি শুধু মরি ঘুরে; মুখ বাঁধা থাকে প্রতিবাদ ঢাকে নীরবতা রাজে, জীবনের বাঁকে বেশ পড়ি ফাঁকে অপয়ার সাজে; দুখ এসে বলে সরিও না ছলে সহজেই নামি, জেনো প্রতি পলে এই খেলা চলে শুনে ভয়ে ঘামি; যাতনারা বোঝে ছলছুতো খোঁজে আঁচড়ায় মাটি, প্রীতি ঘাড় গোঁজে অন্তর যোঝে চেনে না কি খাঁটি; কতো ব্যথা আছে থেকে যায় কাছে সম্মুখে ভাসে, ভুলে যাই পাছে খাস পল বাছে চুপকথা হাসে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register