Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে প্রভঞ্জন ঘোষ

maro news
কবিতায় বলরুমে প্রভঞ্জন ঘোষ

লতা

শ্যাওলা আসে শৈবাল আসে লতা আসে না ফোটায় না তার ঝুমকোবাহার ফুল সৌন্দর্য্যে হায় যত না সুগন্ধে সমতুল! ছাতার আসে শালিখ আসে ভরত আসে না ছোটায় না রে জাদুকরী সুর মাঠ-মঞ্জিল-গগন জোড়া লহর সুমধুর। উঠোন-দালান হাতড়ে দেখি খড়-খাগড়ায় ঠাসা মন কেমনের বাতাস কেবল অসার শূণ্য বাসা! চড়ুই দেখি, সারস দেখি লাল মুনিয়া এলো- সপ্তসুরের প্রাণপাখিটা হায় রামা কই গেল!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register