Tue 03 February 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান বিনয় ভট্টাচার্য্য (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান বিনয় ভট্টাচার্য্য (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৭৭ বিষয় - মাতৃভাষা / আত্মসম্মান / বৈরাগী

ভাষা দিবসের দাবী

সম্বৎসর প্রগাঢ় নিদ্রার শেষে জেগে উঠে বাংলা ভাষা দিবসের ভোরে কত কান্নাকাটি কত প্রেম মিছিলে মিটিংয়ে বক্তৃতায় বাংলা ভাষা প্রেমে ভাষাশহীদের স্মরনে কত গান,কত কাব্য রচনা - কতনা শপথ এই দুই বাংলায় । আমরা বাঙ্গালী ঢেউ তুলি একইভাবে পদ্মায় গঙ্গায় । কেউতো কখনও তুলিনা দাবী একই ভাষাভাষি সন্তানেরা কেন থাকবে পড়ে আইনের কন্টকিত বেড়ার এপাড় ওপাড় । পূর্ব ও পশ্চিম বার্লিনের মতো ভেঙ্গে ফেলে বিভেদ প্রাচীর ,কেন দুই বাংলা মিলেমিশে হবেনাকো একদেশ একপ্রাণ একাকার - এই প্রশ্ন ,এই দাবী তুলিনা সোচ্চারে । প্রশ্ন তুলিনা, ধর্মান্ধতা ছেড়ে কেন ভাঙ্গবেনা বাংলাভাষাভাষি মানুষের মিথ্যে ব্যবধান ওপাড়ের ভাটিয়ালি সুর আর এপাড়ের বাউলের গান রবীন্দ্র -নজরুল- জীবনানন্দ-জসিমুদ্দীন যদি হয় বাঙ্গালীর সবাকার তবে কেন সীমান্তের বেড়া ভেঙ্গে দুই বাংলা হবেনা একদেশ একমন একাকার ! দুই বাংলায় আপামর বুদ্ধিজীবী বঙ্গভাষা প্রেমী মানুষের মুখে সোচ্চারে এই দাবী ওঠা আশু দরকার।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register