Tue 03 February 2026
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে ফিরোজা সামাদ

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে ফিরোজা সামাদ

জীবন শুধু গোলাপের কাঁটা

আমি দেখেছি গোলাপের গায়ে অসংখ্য কাঁটা তবুও ওই কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গোলাপের ভেতর থেকে নিংড়ে নিয়েছিলাম সমস্ত সৌরভের এক ভাস্কর্য || নিস্তব্ধ লোকালয় পাখিদের কোলাহলে মুখরিত আমার হৃদয়ভরা আকাশ ছোঁয়া কল্পজগত ঘড়ির কাঁটায় ঘন্টা বাজে সুসময় ও দুঃসময়ের জীবনের চারিপাশ ঘিরে থাকে নীল কুয়াশা অকারণ ব্যর্থতা নিয়ে শূন্যে ঝুলে থাকে আশাহত একটি জীবন || স্বপ্নগুলো ছিন্নভিন্ন হয়ে দীর্ঘ পথ পাড়ি দেয় নদ-নদী,বন-জঙ্গল পাহাড় পেড়িয়ে আজ আমি চলেছি বিচিত্র এক অভিযাত্রায় প্রতিনিয়ত খুঁজে ফিরি আমার আপনার চেয়েও আপন সেই নিশ্চিন্ত ঠিকানা || কিন্তু ; সমস্ত পথ আমায় নিয়ে একটি গোলকধাঁধার বৃত্ত আঁকতে থাকে অহর্নিশ আমায় উপহাস আর তাচ্ছিল্য ভরে তার সমস্ত ঐশ্বর্য বিলিয়ে দেয় অনিঃশেষ পথের পরে, তখন আমি থাকি অবিরাম দিশেহারা পথহারা || মাঝে মাঝেই কাঁদতে ইচ্ছে করে অবাধ্য শিশুর মতো দিন ও রাত অবধি,কিন্তু; কান্নারা করছে আমার সাথে নিত্য প্রতারণা হিমঘরে বন্দিনী আমি বরফ কষ্টে বুক বেঁধে পার করছি এক অস্থির সময় ||
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register