Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় আমিনুল ইসলাম

maro news
T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় আমিনুল ইসলাম

অক্ষর তরঙ্গে ~

১| কিছু শব্দ-তরঙ্গের পর, ফাঁকা ~ যেন যুদ্ধবিরতি সে চলে যাওয়ার শূন্য বলয়ে ব্যতিব্যস্ত দোয়েল কিছু নিঃসঙ্কোচ নিঃসঙ্গতা ~ নদী হয়ে ওঠে এই ওঠা-পড়ার ভেতর গভীর জল জলের জানালায় বরফ হয়ে ওঠার স্বপ্নগুলো ~ ২| সবকিছু নেড়ে-ঘেঁটে তেল ও জল ~ আগুনের হৃদয়ে বসে থাকার বায়বীয়তা আকাশে মিলিয়ে যাওয়া এই সত্য কথন~ কখনো-সখনো ভাবায় ভাবতে বাধ্য করে~ এই আকষ্মিকতার গিঁট খুলে প্রবেশ পথ ~ তাকে ডাকে ভাবুক হয়ে যাওয়ার জন্যই গাছগুলো বসন্তে নিসঃঙ্গ হয় ৩| মনের ভেতর একটা দোলনা ~ দরজা খুলেই বসে আছে এই অতর্কিত ত্রিমাত্রিক আঘাতে গঙ্গা-যমুনা-স্বরসতী প্রয়াগ তোকে শিকলে বাঁধার পরিকল্পনায় একটা খাঁচা অলক্ষ্যেই পোষা ছিল ~ একটা গোলাম ঘুড়ির আকাশ ~ বন্দী করার প্রবণতায় একপশলা বৃষ্টি ~ ৪| শব্দের অন্তরালে বাসা বেঁধেছে পালক এক গভীর গবেষণায় ডিম ফুটে বাচ্চারা ক্লান্ত আনন্দ বিরাজিত অসংখ্য জানালায় সহস্র ঢেউয়ে হারালো বাঁশির সৌরভ উল্লোসিত জয়ের সুর বাজবে বলেই ৫| চিবোতে চিবোতে খালি বাদামের পাউচ শ্মশানে শ্মরণাগত চিতার মেকআপ-এ ক্রমে আগুন প্রসারিত এই সুন্দরের দিকেই তুমি নিজেকে নিভিয়ে দিলে ভেতর থেকে টেনে রাস্তা করলে তুলিরা শিখে নিল রং সংবলিত কারুকাজ ৬| দূর থেকে দেখলে ঘন জমাট মনে হওয়া~ কাছে এলেই 'দুধ কা দুধ পানি কা পানি' এমনই কথায় চোখ থেমে গেলেও রাস্তা নিজেই চলে যাবে অ-লক্ষে~ যাওয়ার সময় ছড়ানো রোদের পিরিত হাসিগুলোর বাবল~ হাওয়ায় উৎপাত ~ মনোরোগী বারান্দা আর কুসুমিত দুপুরগুলোর বাড়বাড়ন্ত ~ ৭| অনামিকা আকারগত ভাবে কনিষ্ঠার থেকে বড়ো প্রথম প্রণয়ের রিং এখনও তাকে কিছুই দিতে পারিনি! সব নিজের করতে চেয়ে যুদ্ধ শুরু হল তুমিও সীমাবদ্ধ নও একটা নদী এঁকে চলেছো আমার ভূখণ্ডে~ ৮| কংক্রিটের ঘরে চিলে কোঠা গুটিকয় পায়রা সঙ্গে স্বপ্নের উড়ান নবিশ প্রস্তর যুগে ডানার বাস্তবতা শরীরে বর্ণময় দ্বিমাত্রিক উড়াল ~ আপনার স্বাধীন মতামতের জানালায় কিছু চড়ুই ~ ৯| ঘোড়ার ক্ষুরে পিঁপড়ে পিষ্ট হতেই জন্মেছে তাতে কার কী আসে? ধান নিড়ান দিলে ফসল জমে চাষীর ছোঁয়ায় ফুটে ওঠে আর একটি সকাল ১০| সংবরণ না রেখেই ডালে ডালে উপাসনা প্রস্ফুটিত~ সন্যাস জলে ডুবে যেতে যেতে এই চাওয়া অমার্জিত অমীমাংসিত কিনারা দিগন্ত উন্মোচিত সুন্দরের আকর্ষণে হাতছানিদের সাজানো~ এক পরম্পরা এক মনঃসংযোগ বিলিন হতেই পাখির ডানায় অগুনতি সম্ভাবনা~ কামরাঙা গাছের নীচে আদিগন্ত মায়াহরিণ এক অদম্য চেতনার দেবদারু সহাস্যে কথা ছড়ায় এবং কিছু প্রতারক স্বজন-আলপিন ~
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register