Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে জয়িতা ভট্টাচার্য

maro news
দিব্যি কাব্যিতে জয়িতা ভট্টাচার্য

সংসার

যখন সব কিছু খরচ হয়ে যায়, তখন আমার মেয়ের নাম রাখি ঈশ্বরী। চৈত্র বাতাসে এলোমেলো নীড় নষ্ট হয়েছে,ঝড়ে, সব পাখি ছেড়ে গেছে, ভাঙা বাসা; জাত সাপ, কাঁটা বিষ, এক ছোবলেই শেষ। আমার ছেলের নাম সিদ্ধার্থ হলে সেও কি চলে যেত মা-কে ফেলে? আমি দেবদাসী, নগরের, নগ্ন শরীর ঝলসে পোড়া গাজনের সং, কাঁটার ওপর দাঁড়িয়ে। সংসার পুড়ে খাক আগুনে। রঞ্জাবতী আঁধার রাতে শরীর বেচে হাটে-বাটে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register